আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান – বর্ণমালা টেলিভিশন

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:১০ 4 ভিউ
ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন। নির্বাচনী পরিবেশে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষতি হয়েছে অনেক। এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে আগামীতে আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো। যেন সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে নিজেদের অধিকার প্রয়োগ করে। আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল না ঘোষণার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আদালত এ ব্যাপারে যখন সিদ্ধান্ত দেবেন, তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই দু-তিনজন ছাড়াও বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই। বিএনপির প্রত্যাশা কেমন ছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থীদের মনোনীত করেছিলাম। ধারণা ছিল আমাদের সব প্রার্থীই জিতবে। আর এটা সবাই মনে করে। এমনকি যারা অল্প ভোট পান, তারাও বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?