অ্যাভাসকুলার নেক্রোসিস হাড় ক্ষয়ে যাওয়া রোগ – বর্ণমালা টেলিভিশন

অ্যাভাসকুলার নেক্রোসিস হাড় ক্ষয়ে যাওয়া রোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:২৮ 121 ভিউ
অ্যাভাসকুলার নেক্রোসিস এমন একটি রোগ, যা হাড়ের স্থায়ী বা অস্থায়ী রক্ত সরবরাহ বন্ধের ফলে হয়। রক্ত সরবরাহ বন্ধ হলে হাড়ের টিস্যু মারা যায় এবং হাড় ভেঙে যায়। যখন কোনো জয়েন্ট, যেমন– হিপ জয়েন্টের কাছাকাছি হয়, তখন জয়েন্টের পৃষ্ঠটি ভেঙে যেতে পারে। এ অবস্থা সাধারণত লম্বা হাড়ের শেষ মাথায় হয় এবং একই সময় বা বিভিন্ন সময়ে একাধিক হাড়কে ক্ষয় করতে পারে। কোথায় নেক্রোসিস হতে পারে এটি গোড়ালি, চোয়াল, হাঁটু, হাতের হিউমেরাস ও কাঁধের জয়েন্ট, পায়ের ফিমার ও হিপ জয়েন্টে হতে পারে। অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণ আঘাত: জয়েন্টে আঘাত পেলে, জয়েন্ট ভেঙে গেলে বা জয়েন্ট ডিসলোকেশন হলে। রক্তনালি ক্ষতি: কোনো কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে। ওষুধ ও আসক্তি: দীর্ঘদিন ধরে কর্টিকোস্টেরয়েড ওষুধ সেবন ও অতিরিক্ত মদ্যপান করলে। দীর্ঘস্থায়ী রোগ: ডায়াবেটিস, রক্তে কোনো রোগ (যেমন– সিকেল সেল অ্যানিমিয়া, লিউকেমিয়া), অটো ইমিউন রোগ (যেমন– সিস্টেমেটিক লুপাস ইরাইথিম্যাটাস), হাইপার লিপিডেমিয়া, হাইপার কোয়াগুলেবেল অবস্থা, প্যানক্রিয়াটাইটিস, গাউচার রোগ, এইচআইভি/এইডস রোগের জন্য। চিকিৎসা-সংক্রান্ত: রেডিয়েশন বা কেমোথেরাপির কারণে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করলে। রোগের লক্ষণ হাঁটাচলা করার সময় ব্যথা লাগা, পায়ে টান লাগা, সিঁড়ি বেয়ে ওঠার সময় ব্যথা অনুভব করা, দাঁড়ানোর সময় ব্যথা অনুভব করা। আক্রান্ত অঙ্গ ছোট হয়ে যাওয়া। কুঁচকি, ঊরু ও নিতম্বে ব্যথা হওয়া। বিশ্রাম নেওয়ার সময়ও ব্যথা অনুভূত হওয়া। হাঁটু ভেঙে বসতে বা ক্রস পায়ে বসতে না পারা ইত্যাদি। রোগ নির্ণয় ও চিকিৎসা রোগ নির্ণয়: এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, হাড়ের স্ক্যান, বায়োপসি, হাড়ের কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। নন-সার্জিক্যাল চিকিৎসা: আক্রান্ত স্থানে ঠান্ডা বা গরম সেঁক, কিছু নন-স্টেরয়েডাল অ্যান্টিইনফ্লামেটরি ওষুধ, ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন এবং কার্যকর বিশ্রাম। সার্জিক্যাল চিকিৎসা: কোর ডি কম্প্রেশন, হাড় গ্রাফটিং, অস্টিওটমি, সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন। জটিলতা: চিকিৎসা করা না হলে এ রোগ ধীরে ধীরে খারাপ রূপ ধারণ করে। অ্যাভাসকুলার নেক্রোসিসের ফলে হাড়ের মসৃণ আকৃতি নষ্ট হয়। যার কারণে আর্থ্রাইটিস হতে পারে। ব্যথা বা অন্য কোনো লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। লেখক : ফিজিওথেরাপি, ডিজঅ্যাবিলিটিজ ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ডিপিআরসি, শ্যামলী, ঢাকা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার