৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ – বর্ণমালা টেলিভিশন

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ April, ২০২৬ | ৫:১২ 117 ভিউ
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ, উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপন করতে আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা’। দেশজুড়ে অনলাইন ক্রেতাদের মাঝে বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনটি চলবে ১৪ এপ্রিল, ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন থাকছে ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ভাউচার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা, যা বাংলা নতুন বছরের কেনাকাটাকে করবে আরও আনন্দদায়ক। দারাজ বৈশাখী মেলায় ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এফএমসিজি এবং লাইফস্টাইলসহ সব ধরণের ক্যাটাগরিতে থাকছে বিশাল অফার। ফলে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় সব পণ্য কেনাকাটার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি শুরু হচ্ছে ১০ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত বিশেষ ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে, যেখানে থাকছে ৯% পর্যন্ত ছাড়। গ্রাহকরা সর্বনিম্ন ৭৪৯ টাকার কেনাকাটায় ৫০০ টাকা পর্যন্ত এবং ৫,৯৯৯ টাকার কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ভাউচার সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন সাইট এবং ক্যাটাগরি ভেদে নিয়মিত বিরতিতে আরও ভাউচার উন্মুক্ত করা হবে। গ্রাহকদের জন্য থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’, ৮০% পর্যন্ত ছাড়ের ‘মেগা ডিলস’ এবং নির্দিষ্ট পণ্যের ওপর ফ্রি ডেলিভারি সুবিধা। পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে থিম ভিত্তিক বিশেষ দিন: শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার ‘ইলেকট্রিক্যাল টিউজডে’। এই বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে থাকছে কিউরেটেড শপিং অভিজ্ঞতা ও বিশেষ অফার। দারাজ বৈশাখী মেলায় থাকছে বিশেষ ‘সুপার ব্র্যান্ড ডে’; যেখানে ১২ এপ্রিল ‘ইউনিলিভার’ এবং ১৪ এপ্রিল ‘ডেটল’ বিশেষ মূল্যছাড় প্রদান করবে। পাশাপাশি দারাজের “এভরিডে লো প্রাইস” নিশ্চিত করতে দারাজ চয়েস চ্যানেলে থাকছে বিশেষ অফার- ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্ট। পেমেন্ট সুবিধা বৃদ্ধিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে। নগদ ব্যবহারকারীরা পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দারাজ-ইবিএল কো-ব্র্যান্ড কার্ডহোল্ডাররা ১৫% পর্যন্ত, অন্যান্য ইবিএল কার্ডহোল্ডাররা ১২% পর্যন্ত এবং সাউথইস্ট ব্যাংক কার্ডহোল্ডাররা ১২% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকছে। এবারের দারাজ বৈশাখী মেলায় এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল, হায়ার, হিমালয়া এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ম্যারিকো এবং সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইমামি ও গোদরেজ। নতুন বছরের এই অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ বৈশাখী মেলা পেজ অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’