৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক – বর্ণমালা টেলিভিশন

৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৫:০৫ 56 ভিউ
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে সড়র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ যুবককে আটক করা হয়। আটক লিটন গাজী (৪০) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ দশমিক ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লিটন গাজী অস্ত্র ও মাদককারবারি। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই