১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে ডিভোর্স— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী – বর্ণমালা টেলিভিশন

১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে ডিভোর্স— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৬ 159 ভিউ
একতা কাপূরের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের ঊর্বশী ঢোলাকিয়া অভিনীত খলচরিত্র কমলিকা বসুকে আজও মনে রেখেছেন দর্শক। পর্দায় কমলিকা সব সময়ই পরিকল্পনা করতেন অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ার। কিন্তু বাস্তবের কমলিকার জীবন পুরো উল্টো। তিনি নিজেই যন্ত্রণার শিকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে ঊর্বশী জানিয়েছেন, বাড়ির অমতে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। তখনও স্কুলের গণ্ডি শেষ হয়নি তার। এক বছর পর মাত্র ১৭ বছর বয়সে ঊর্বশী যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই চলত মানসিক নির্যাতন। যে কারণে এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর বয়স তখন কেবল ১৮ বছর। যে বয়সে নিজে স্কুলে পড়ার কথা সেই বয়সেই ঊর্বশীর ঘাড়ে দুই সন্তানের দায়িত্ব। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিচ্ছেদ সবসময়ই অত্যন্ত বেদনার।’ সে সময় মানসিক যন্ত্রণা এতই বেড়ে যায় যে কখনও কখনও অভিনেত্রী নিজেকে এক মাসের জন্য ঘরবন্দি করে ফেলতেন। কারও সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। কেবলই অতীতের স্মৃতিচারণ করতেন আর ভাবতেন কেন এমন হলো। কঠিন সময়ে ঊর্বশীর পাশে দাঁড়ান তার বাবা-মা। যে কারণে তাদেরকে ধন্যবাদ দিয়ে ঊর্বশী বলেন, আমার বয়স খুবই কম ছিল। যদি বাবা-মা আমার পাশে না থাকতেন, জানি না আমি কী করতাম। মাত্র আঠেরো বছর বয়স থেকেই সিঙ্গেল মাদার তিনি। দুই ছেলে সাগর আর ক্ষিতীশকে মানুষ করতে হয়েছে। দুই ছেলে কি কখনও বাবার কথা কিংবা তার বিবাহবিচ্ছেদের কথা জিজ্ঞেস করে? ঊর্বশীর সাফ উত্তর, ‘না, ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এ বিষয়ে কোনও কথা ওরা জানতে চায় না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ