হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ আগস্ট, ২০২৬
৫:৩০ পূর্বাহ্ণ
34 ভিউ

হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ | ৫:৩০ 34 ভিউ
আগামীর রাজনীতিতে হেফাজতে ইসলাম’কে পাশে রাখার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিগত দিনের মতো আগামীতেও এই ইসলামি সংগঠনটিকে সঙ্গে নিয়ে রাজনীতি পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজ ৯ই আগস্ট, রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান এবং হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দোয়া প্রার্থনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময়ের স্মৃতিচারণ করে বলেন, “নির্বাচনের সময়ে যেভাবে আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও ঠিক সেভাবেই আপনাদের পাশে চাই। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।” তিনি আরও উল্লেখ করেন যে, অতীতের সংকটকাল অতিক্রম করা গেলেও এখনো সব সমস্যা দূর হয়নি। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও হেফাজত আমিরের এই বৈঠককে কেন্দ্র করে ফটিকছড়ি ও আশপাশের অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!