হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ৯:১১ 109 ভিউ
ঋণের হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনায় সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৭০০ কোটি টাকায়। সংশোধিত হিসাবে আগের চেয়ে ঋণ বেড়েছে ৫৬ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয়পত্র ও বাংলাদেশ ব্যাংক রয়েছে। অর্থ বিভাগের হিসাব মতে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের যোগানে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম আর্থিক সুবিধা নেয় সরকার। দায় হলেও এতদিন ঋণের হিসাবে তা দেখানো হতো না। এবার, নতুন পদ্ধতিতে অগ্রিম সুবিধাকেও ঋণ হিসাবে দেখিয়েছে অর্থ বিভাগ। এর ফলে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা ইরানের প্রেসিডেন্টকে টেলিফোনে যা বললেন শাহবাজ শরিফ ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই ৪২ জনই উচ্চশিক্ষিত স্বশিক্ষিত দুজন নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যায় গ্রেফতার কে এই হিশাম আবুঘারবিয়েহ? অর্থ আত্মসাতের মামলায় বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি