হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৬
৬:২৩ অপরাহ্ণ
17 ভিউ

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৬:২৩ 17 ভিউ
কুমিল্লার দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদের বিরুদ্ধে। সৌরবাতি স্থাপন ও রাস্তা সংস্কারের নামে বরাদ্দ নেওয়া হলেও বাস্তবে কাজ না হওয়ার অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ দানা বাঁধছে। কাগজে বাতি, বাস্তবে অন্ধকার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, হাসনাত আবদুল্লাহর বাজেটে তাঁদের গ্রামে কোনো সৌরবাতি বসেনি। অথচ বরাদ্দের তালিকায় গ্রামটির নাম স্পষ্ট রয়েছে। গ্রামের সামনে যে একটি সৌরবাতি দেখা যাচ্ছে, সেটি আওয়ামী লীগ আমলে রাজীব মুন্সীর বাজেটে স্থাপিত বলে জানান স্থানীয়রা। পাইবাড়ি এলাকার একজন বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হাসনাত আবদুল্লাহর পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় পইয়াবাড়ি দোকানের পাশে একটি সৌরবাতি বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে সেখানে কোনো বাতিই নেই। তিনি প্রশ্ন রাখেন, “সোলার লাইট বসানোর নাম করে এই টাকা আসলে কোথায় গেল? যতগুলো লাইট বরাদ্দ হয়েছে, তার তিন ভাগের এক ভাগও বাস্তবে পাওয়া যাচ্ছে না।” আবেদন করেও বাতি পাননি, তালিকায় নাম আছে দুটি দেবীদ্বারের বাসিন্দা মো. রুহুল আমিন জানান, গত নভেম্বরে তিনি ইউএনও বরাবর তাঁর বাড়ির সামনে সৌরবাতি স্থাপনের জন্য আবেদন করেন। লবিং বা তদবির না করায় তিনি বাতি পাননি। কিন্তু প্রকাশিত বরাদ্দের তালিকায় দেখা যাচ্ছে, তাঁর বাড়ির সামনে দুটি সৌরবাতি বরাদ্দ দেওয়া হয়েছে — বাস্তবে একটিও লাগানো হয়নি। “এই সৌরবাতি আসলে কোথায় বসেছে? বাতি বরাদ্দের নাম করে কারা এই টাকা মেরে দিয়েছে?” — প্রশ্ন করেন তিনি। রাস্তা সোলিং-এও একই চিত্র সৌরবাতির বাইরেও রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসনাত আবদুল্লাহর লোকজন রাস্তায় সোলিং কাজের বিল তুলে নিয়ে চলে যান, কিন্তু ঢালাইয়ের কাজ সম্পন্ন করেননি। পরে বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে সেই কাজ শেষ করেন। ১০ ও ১৫ কোটি টাকার বরাদ্দ তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া গত ৩০ মে (শনিবার) এক বক্তব্যে দাবি করেন, হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারের জন্য ১০ কোটি এবং আসিফ মাহমুদ মুরাদনগরের জন্য ১৫ কোটি টাকার বরাদ্দ উত্তোলন করে নিয়ে যান। আসিফ মাহমুদ কাজের কোনো বিবরণ প্রকাশ না করায় মুরাদনগরের এলাকাবাসী নিশ্চিত হতে পারছেন না কাজ আদৌ হয়েছে কি না। তবে হাসনাত আবদুল্লাহ কাজের ফিরিস্তি প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন। তাঁর উপস্থাপনায় যে কাজগুলো সম্পন্ন বলে দাবি করা হয়েছে, বাস্তবে তার বড় অংশ হয়নি বলে এলাকাবাসী জানাচ্ছেন। প্রশ্ন উঠছে সংস্কারের দাবি নিয়েও রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলে প্রশ্ন উঠছে — কোন এখতিয়ারে এনসিপি নেতারা নির্বাচনের আগেই চলতি অর্থবছরের উপজেলা উন্নয়ন বরাদ্দের অর্থ নিজস্ব ঠিকাদারদের মাধ্যমে তুলে নিলেন? নিজস্ব ঠিকাদারকে কাজ দিয়ে বিল তোলার এই সংস্কৃতির বিরুদ্ধেই জুলাই আন্দোলন পরিচালিত হয়েছিল বলে দাবি করেছিলেন ছাত্রনেতারা। অথচ দেখা যাচ্ছে, ইউনূস সরকারের আমলেই সেই একই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহার করে বরাদ্দের টাকা তুলে নেওয়া হয়েছে — কখনো কাজ করে, কখনো অর্ধেক করে, কখনো একেবারে না করেই। এই পরিস্থিতিতে “সংস্কার” শব্দটি নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি