নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট
পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা
ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুনের ঘটনায় ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। খবর রয়টার্সের।
বিকেল ৫টার দিকে সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। দুজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মী বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, আগুনের তীব্রতা দ্রুত ওয়াং ফুক কোর্টের কয়েকটি উঁচু টাওয়ারে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনটির বাইরের অংশে সংস্কার কাজের জন্য বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল।
দমকল বিভাগ জানিয়েছে, ভবনগুলোর ভেতর বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে ঠিক কতোজন আটকা পড়ে আছেন তা তাদের জানা নেই।
আগুন ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এক সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাকবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের সমন্বয়ে গঠিত বিশাল একটি আবাসিক এলাকা, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট বা ইউনিট রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।