স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫
৯:৪৫ পূর্বাহ্ণ
152 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:৪৫ 152 ভিউ
স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ দেন। এর আগে, শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ পান স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশকে ফোন করে নির্দেশ দেন, ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র কর। আজকেই উইথড্র কর। কিন্তু ‘উইথড্র’ না করে রাতেই তাকে উখিয়া থানায় বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের সাময়িক দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ এক অফিস আদেশ জারি করেন। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলি করা হয়। ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৮ জানুয়ারি এক সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল—সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর তিনি চকরিয়া থানায় যোগ দেন। এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ উপেক্ষা করে চকরিয়া থানার ওসিকে উখিয়ায় বদলি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেসবুকে লিখেছেন, চকরিয়ার গজব উখিয়ায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন? সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু মন্তব্য করেছেন, চকরিয়ার ওসি উখিয়ায়, উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিতর্কিত করতে এই হঠকারী সিদ্ধান্ত নিলেন। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রথমে বদলি করা হলেও আজ আবার তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ