স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ২ – বর্ণমালা টেলিভিশন

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৫৪ 137 ভিউ
মানিকগঞ্জের সিংগাইরে রাহুল ইসলাম খান (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাহুল ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় খালপাড় এলাকার সড়কে কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল রাহুল। এ সময় পাশ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে আসে। পূর্ব শত্রুতার জেরে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহুল ও তার বন্ধুদের ওপর হামলা চালানো হয়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে ধরে ফেলে কিশোর গ্যাং সদস্যরা। পরে কিশোর গ্যাং সদস্যরা রাহুলকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ