সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৫১ 250 ভিউ
সুনামগঞ্জের সদর উপজেলার পল্লীতে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। মৃত- ফাতেহা বেগম (৮) সুনামগঞ্জ পৌরসভার খাইমতর এলাকার রেহেনা বেগমের মেয়ে। বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা বাড়ি পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম যুগান্তরকে বলেন, সাংবাদিকদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধি বা নিহতের পরিবারের কেউ আমাদের কিছু জানায়নি। তবে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত