সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫
১১:১৮ পূর্বাহ্ণ
126 ভিউ

সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:১৮ 126 ভিউ
সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনায় গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে। নিহত তাহসিনের গ্রামের বাড়ি নোয়াখালি জেলার লক্ষিপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার ডিওএইচএস এলাকার প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও জীবন বীমা কর্পোরেশনের জিএম মা লুৎফর নাহারের একমাত্র ছেলে তাহসিন। পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরী থেকে সাত বন্ধু মিলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্ত্রধারা ঝরনায় ঘুরতে এসে বিকেলে ঝরনার পাশে থাকা লেকে গোসল করতে নামেন তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয় জন সাঁতরে উপরে উঠে এলেও সাঁতার না জানার কারণে ডুবে যান তাহসিন। এই ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে বিকেল ৬ টার দিকে ঝরনার পানির ৩০ ফিট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশকে লাশ হস্তান্তর করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঝরনায় বেড়াতে আসা ওই কিশোর সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে