সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান – বর্ণমালা টেলিভিশন

সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:০৪ 146 ভিউ
সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ও নতুন সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দেশটির নতুন প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি প্রথম সরকারি সফরে সৌদি আরবে গেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ার এ শীর্ষ কূটনীতিক জানান, স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুসম্পর্ক গড়তে আগামী সপ্তাহে তিনি প্রতিবেশী তিন দেশে সফর করবেন। আলজাজিরা জানায়, এরই মধ্যে সিরিয়ার পুনর্গঠনের কাজ শুরু করেছে সৌদি আরব। সপ্তাহের শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে রিয়াদে যাওয়ার পর শুক্রবার সৌদির পাঠানো মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। তারা সিরীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানবিক সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কার্যত সিরিয়ার বিদ্রোহী নেতা এইচটিএসের প্রধান আহমেদ হাসাইন আল শারার নেতৃত্বাধীন প্রশাসন স্বাস্থ্য খাতকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় দেশগুলোও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দামেস্ক সফর করে শারার সঙ্গে বৈঠক করেছেন। আসাদ পালিয়ে যাওয়ার পর এটিই ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। ফরাসি মন্ত্রী বলেছেন, এক মাস আগে সিরিয়ায় স্থিতিশীলতা, শান্তির নতুন আশা তৈরি হয়েছে। এটি পূরণে তারা সহায়তা করবেন। বার্তা সংস্থা মেহের জানায়, সিরিয়ার রাকায় প্রথম সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের প্রধান শারা এ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সিরিয়ার অন্য এলাকায় ১০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি