সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার – বর্ণমালা টেলিভিশন

সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৪০ 74 ভিউ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে বাজারের মন্দার মধ্যেও চারটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির দর বেড়েছে এবং ২২৩টির দর কমেছে। শীর্ষে যে চার কোম্পানি সার্কিট ব্রেকারের সীমায় ওঠা কোম্পানিগুলো হলো—অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পেনিনসুলা চিটাগাং এবং ফ্যামিলি টেক্স বিডি। ব্যাপক চাহিদায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। • অ্যাসোসিয়েটেড অক্সিজেন: দিনের সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫০ পয়সায়। দিনভর শেয়ার দর উঠানামা করেছে ১৫ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ৫০ পয়সার মধ্যে। লেনদেন হয় ২ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। • এস আলম কোল্ড রোল্ড স্টিল: দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে দিন শেষে স্থির হয় ১৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। • পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। • ফ্যামিলি টেক্স বিডি: এদিন কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। শেয়ার দর ওঠানামা করেছে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকার মধ্যে। দিনশেষে মোট ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার