সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ October, ২০২৬ | ৫:৩৯ 69 ভিউ
ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তোহফাতুল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুল বারীর (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে সহযোগিতা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানোর অভিযোগে তার স্ত্রী তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। ২১শে অক্টোবর, বুধবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ২২শে অক্টোবর, বৃহস্পতিবার গ্রেপ্তার শিক্ষকের স্ত্রীকে আদালতে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অন্য ছাত্রীদের সঙ্গে থাকত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল বারী এবং তার স্ত্রী পাশের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে জুতা আনতে নিচতলায় গেলে আব্দুল বারী ওই ছাত্রীকে মাদ্রাসার অফিসকক্ষের পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে তার স্ত্রী তোহফাতুল জান্নাহ ছাত্রীকে ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। অভিযুক্ত শিক্ষকও বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মাদ্রাসার বাবুর্চির সহযোগিতায় সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় মেয়েটি। পরে ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে আটক করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ও শিক্ষকের বাসভবন ঘেরাও করেন। একপর্যায়ে তারা মাদ্রাসা ও বাসভবনে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধারের সময় পুলিশ সদস্যরাও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর দাদার করা মামলায় শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা