সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৪ 119 ভিউ
সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সুমন মিয়া ও তার বড় বোন শিউলী আক্তার। রোববার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, শনিবার সাভারের আশুলিয়া থেকে নারী, শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় এখানে আনা হয়। তাদের মধ্যে রোববার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলী আক্তার। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিন দুপুর ১২টায় মারা গেছেন সুমন মিয়া। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই চিকিৎসক আরও বলেন, চিকিৎসাধীন অন্যদের মধ্যে এখনো নয়জনের অবস্থাও শঙ্কামুক্ত নয়। তাদের মধ্যে শারমিনের ৪২, সোয়ায়েদের ২৭, মনির হোসেনের ২০, মাহাদীর ১০, সাকিনের ১৪, সোহেলের ১০, তিন মাসের শিশু সুরাহার ৯, সূর্য বানুর ৭ এবং জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। শিউলী আক্তারের দেবর জনি আহমেদ বলেন, তার ভাই মনির হোসেন ও ভাবি শিউলী আক্তার তাদের দুই ছেলে মাহাদী এবং সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবেবরাতের দিনে বেড়াতে যান। এতে পুরো পরিবারই দ্বগ্ধ হয়েছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার গুমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন শরীয়তপুরের মো. সুমন। শবেবরাত উপলক্ষ্যে তার বাসায় বেড়াতে যান বড় ভাই, বোন, ভগিনীপতি, ফুপুসহ অন্য স্বজনরা। অতিথিদের আগমনে সুমনের স্ত্রী অন্য রান্নাবান্নার পাশাপাশি পিঠা বানানোর আয়োজন করেছিলেন। বাসায় রান্নার কাজ করা হতো সিলিন্ডারের গ্যাস দিয়ে। অসাবধানতাবশত গ্যাসের চুলায় সুইজ দিয়ে রাখায় ঘরে গ্যাস জমে বিস্ফোরণ হয়। এতে ওই বাসায় থাকা ১১ জনের সবাই দ্বগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা