সর্বজনীন প্রাণের মেলা – বর্ণমালা টেলিভিশন

সর্বজনীন প্রাণের মেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০১ 237 ভিউ
ভাষা এবং ভালোবাসার মাস ফেব্রুয়ারি; ফেব্রুয়ারি এলেই আমাদের মন-প্রাণজুড়ে উৎসবের আমেজ বয়ে যায় বইমেলা নিয়ে। প্রকৃতপক্ষেই লেখক-পাঠক আর প্রকাশকের এমনতর মিলনমেলার জন্য সবাই সারা বছর অপেক্ষায় থাকি। নানা বর্ণে, নানা রঙে নয়নাভিরাম প্রচ্ছদ মুদ্রিত বই ঘিরে ছাপাখানার নেশাধরা গন্ধ আর মলাটবন্দি বইয়ের আড়ালে দীর্ঘ শ্রমের পাশাপাশি লেখকের উচ্ছ্বাস, আবেগ আমাকে যতটাই আবেগাপ্লুত করেম ততটাই আশাহত হই যখন দেখি আমার প্রত্যাশা আর প্রাপ্তির সঙ্গে বইমেলার কোথাও যেন একটা ছন্দপতন ঘটেছে; যা আমাকে ব্যথিত করে। মনের ভেতর সাজানো-গোছানো বইমেলাকে আমি আমার মনের মতো খুঁজে পেতে চাই; দেখতে চাই আমার প্রত্যাশিত বইমেলার শতভাগ প্রতিফলন। ১. বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারির বইমেলাকে সর্বজনীন করে তোলার জন্য এবং ভাষার ঐতিহ্য ও মর্যাদা সমুজ্জ্বল রাখার জন্য একটি শক্তিশালী মেলা কমিটি গঠন করা বাংলা একাডেমির তত্ত্বাবধানে। লেখক, প্রকাশক ও সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে একটি শক্তিশালী বইমেলা পরিচালনা কমিটি গঠন করা, যার মূল লক্ষ্য হবে সুশৃঙ্খল বইমেলার পরিবেশ রক্ষা। ২. ন্যূনতম প্রবেশমূল্য নির্ধারণ করে মেলায় কেবল বইপ্রেমী, পাঠক ও লেখকের প্রবেশাধিকার নিশ্চিত করা। ৩. মেলাকে কেন্দ্র করে প্রকাশিত গ্রন্থের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিটি প্রকাশনার একটি সম্পাদনা বোর্ড থাকা। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে মানসম্পন্ন গ্রন্থ প্রকাশ করা; যেমন সঠিক তথ্য পরিবেশন করা, ভুল বানান পরিহার করা, অশুদ্ধ বাক্যগঠন এড়িয়ে চলা, একই সঙ্গে হাজারো লেখকের ভিড়ে নব্য লেখকদের উৎসাহিত করা। ৪. চেতনায় উদ্ভাসিত বইমেলা হোক কেবল বইপ্রেমীদের জন্য। প্রতিটি প্রকাশনা সংস্থা বইবান্ধব মনমানসিকতা নিয়ে বইমেলায় সক্রিয় ভূমিকা রাখার জন্য তাদের প্রকাশিত গ্রন্থের লেখকদের বই পুরস্কারের ব্যবস্থা করতে পারেন। ৫. সর্বশেষে, একুশের বইমেলাকে আরও আনন্দঘন এবং প্রাণবন্ত করে তোলার জন্য প্রতিদিনের প্রকাশিত গ্রন্থ থেকে বাছাইকৃত গ্রন্থ প্রসঙ্গে তথ্য সেন্টার থেকে নিয়মিত তথ্য প্রচার করে পাঠকদের বই কিনতে উৎসাহিত করা। বইমেলার পরিবেশ হোক সুন্দর, নির্মল ও স্বাস্থ্যবান্ধব। শিশু ও বৃদ্ধদের জন্য চলার পথটি হোক প্রতিবন্ধকতামুক্ত; প্রয়োজনীয় ক্ষেত্রে হুইলচেয়ার চলাচলের উপযোগী। ভাষাশহিদদের প্রগাঢ় দেশপ্রেম এবং বাংলা ভাষার প্রতি মমত্ববোধের চেতনায় উদ্ভাসিত ভাষার মাঝে একুশের বইমেলা হোক প্রতিটি বাঙালির প্রাণের মেলা। ভাষা এবং ভালোবাসার বইমেলা অমর হোক। জাফরুল আহসান : কবি ও প্রাবন্ধিক

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ