সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের সুযোগ – বর্ণমালা টেলিভিশন

সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৬:০০ 74 ভিউ
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ব্যাংকটির জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ এবং পদায়ন বিষয়ক একটি নীতিমালা জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা ২০২৬’ শীর্ষক এই নীতিমালার প্রজ্ঞাপন জারি করে। নীতিমালায় এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং বাছাইপ্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তিন বছরের চুক্তির ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমডি পদের জন্য ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো ব্যাংকের কর্মরত বা অবসরপ্রাপ্ত সিইও হতে হবে, অথবা সিইও পদের অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। ব্যাংক বা আর্থিক খাতে একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর। ডিএমডি পদের ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছর। ইসলামি ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গভীর জ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে। জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোস্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যতার ভিত্তিতে জিএম নিয়োগ দেওয়া যাবে। এ পদের জন্য ন্যূনতম ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর। নীতিমালায় তিনটি পদের ক্ষেত্রেই কঠোর নৈতিক ও আইনি শর্ত আরোপ করা হয়েছে। কোনো প্রার্থী ঋণখেলাপি হলে, আর্থিক অনিয়মে জড়িত থাকলে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘন করলে বা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নিয়োগের অযোগ্য হবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। এমডি ও ডিএমডি নিয়োগের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের আলাদা কমিটি থাকবে। নীতিমালা অনুযায়ী সাত ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব যাচাই ও অনুমোদন শেষে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার