সম্পর্ক আরও গভীর করতে জাপান-ফিলিপাইনের অঙ্গীকার – বর্ণমালা টেলিভিশন

সম্পর্ক আরও গভীর করতে জাপান-ফিলিপাইনের অঙ্গীকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:০৯ 103 ভিউ
চীনের সঙ্গে ভূখণ্ড বিরোধ মোকাবিলায় নিরাপত্তা সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে জাপান ও ফিলিপাইন। এর অংশ হিসেবে দুই দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর ফিলিপাইনে প্রথম সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার বলেন, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা করে জাপান ও ফিলিপাইন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে ইশিবা জানান, উভয় নেতা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট নামে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার শুরুতে সম্মত হয়েছেন। এই চুক্তির আওতায় জাপানি সেনারা ফিলিপাইনে যৌথ মহড়ায় অংশ নিতে এলে তাদের খাদ্য, জ্বালানি ও অন্যান্য লজিস্টিক সহায়তা প্রদান করা সম্ভব হবে। গত বছর স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির অনুমোদন ফিলিপাইন সিনেট ইতোমধ্যে দিয়েছে। এটি বর্তমানে জাপানের সংসদে অনুমোদনের অপেক্ষায়। ইশিবা আরও জানান, ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার পর্যায়ে আলোচনা শুরুর বিষয়েও আমরা সম্মত হয়েছি। ফিলিপাইন প্রেসিডেন্ট মারকোস বলেন, টোকিওর পূর্ববর্তী নিরাপত্তা সহায়তার মাধ্যমে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যকর উন্নয়ন সাধন করতে পেরেছে। তিনি দুই দেশের সম্পর্ককে ‘স্বর্ণযুগ’ বলে আখ্যায়িত করেন। বৈঠকটি অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন চীনের সঙ্গে ফিলিপাইন ও জাপানের উত্তেজনা তীব্রতর হয়েছে। দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকাগুলোতে চীন ও ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে একের পর এক সংঘর্ষ পরিস্থিতি ঘনীভূত করছে। অপরদিকে, পূর্ব চীন সাগরে দিয়াউইউ (চীনের নাম) বা সেনকাকু (জাপানের নাম) দ্বীপপুঞ্জ ঘিরে চীনের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বিরোধ চলছে। এই দ্বীপগুলো বেইজিংয়ের দাবি থাকলেও বর্তমানে টোকিওর প্রশাসনের অধীনে রয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে একটি বিরোধপূর্ণ বালুকাময় দ্বীপ নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার চীন অভিযোগ করে, তিয়েশিয়ান রিফ বা স্যান্ডি কায়-এ ছয়জন ফিলিপাইনি নাগরিক অবৈধভাবে প্রবেশ করেছেন, যা তাদের মতে চীনের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ভূখণ্ডগত বিরোধ থেকেই জাপান ও ফিলিপাইন নিজেদের মধ্যে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। অর্থনৈতিক দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাপানি প্রধানমন্ত্রী। ইশিবা বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক পাল্টা শুল্ক আরোপের কারণে বৈশ্বিক অর্থনীতিতে উদ্ভূত প্রভাব নিয়ে আলোচনা করেছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল