নিউজ ডেক্স
আরও খবর
বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত
সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত
খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ
সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি
কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’
শ্রম মন্ত্রণালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মঙ্গলবার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আলোচনায় শ্রম উপদেষ্টা বলেন, কোনো মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
তিনি আরও বলেন, বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানের লভ্যাংশের অর্থ আইন অনুসারে কেন্দ্রীয় তহবিলে জমা না দেয়, তাহলে তারা কোনো সরকারি ক্রয়ে অংশগ্রহণ করতে পারবে না।
এ সময় শ্রম ও সংস্কার কমিশনের প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা, আইএলও প্রতিনিধি, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]