পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৬:৫২ 184 ভিউ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিজনিত কারণে গত দুই দিনে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার থেকে পাঞ্জাবসহ অনেক অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, গত ২৫ জুন থেকে শুরু হওয়া রেকর্ড বৃষ্টিতে এ পর্যন্ত পাঞ্জাবে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৪৬২ জন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালাবাগ ও চাশমা এলাকায় সিন্ধু নদীর পানি উপচে বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। পিডিএমএ মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান, প্লাবিত এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯৮ জন ঝিলামে, ২০৯ জন চাকওয়ালে এবং ৪৫০ জন রাওয়ালপিন্ডিতে। টানা ভারী বর্ষণের কারণে পাঞ্জাবের অনেক শহরে এরই মধ্যে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্লাবিত হয়েছে অনেক আবাসিক এলাকা। এদিকে প্রদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। চাকওয়াল এলাকায় তিন দিন পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। সম্পূর্ণ বিদ্যুৎ পুনরুদ্ধারে কমপক্ষে ৪৮ ঘণ্টা লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) সতর্ক করেছে, বৃষ্টিতে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে। বিশেষ করে ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য