গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল – বর্ণমালা টেলিভিশন

গাজায় এক দিনে ৯০ হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৯:২০ 239 ভিউ
ফিলিস্তিনের গাজায় এক দিনে ৯০টি হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৯ ‍জুলাই) দখলদারদের সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়। খবর আলজাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ৯০টি হামলা চালিয়েছে। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল) আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক। তারা দাবি করেছে, গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাঁবুগুলোতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালায়। এ ছাড়া ত্রাণপ্রার্থীদের ওপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য। তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে। সেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য