শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর – বর্ণমালা টেলিভিশন

শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ | ৮:২৩ 82 ভিউ
শেরপুরের নকলা উপজেলায় দুপক্ষের বিবাদের মধ্যে একটি মাজারে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে বানেশ্বর্দী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এদিকে এদিন রাত ৯টায় দিকে মাজার নিয়ে বিবদমান দুই পক্ষ আলোচনায় বসেছে বলে জানিয়েছে পুলিশ। রাত সোয়া ১০টা পর্যন্ত দুই পক্ষের কয়েক শত লোক নকলা থানার পাশেই সালিশিতে অংশ নেন বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের কান্দাপাড়া নামক স্থানে প্রায় ৪৫ শতাংশ জমির ওপর প্রায় ১০ বছর আগে গড়ে ওঠে মাজারটি। স্থানীয় আধ্যাত্মিক সাধক আরফুজ পাগলের নামে মাজারটির নামকরণ করেন তার শিষ্য ও অনুসারীরা। আরফুজ ল্যাংটা পাগল হিসেবেও পরিচিত ছিলেন। তারা জানান, প্রায় ১০ বছর আগে মৃত্যুর পর আরফুজ পাগলকে পৈতৃক ভিটে কান্দাপাড়ায় দাফন করা হয়। এরপর স্বজন ও শিষ্যরা সেখানেই গড়ে তোলেন একটি মাজার। প্রতিদিন সেখানে অনেক লোকজন আসতেন সাধনা করতে। আরফুজের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। এক ভাই ছিলেন, তিনিও মারা গেছেন। তার মৃত্যুর পর ৪৫ শতাংশ জমি ভাগ-বাঁটোয়ারা করার প্রস্তুতি নিলে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বেশ কিছুদিন জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্ব চলার পর আজ শুক্রবার সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ৫-৬ জনসহ ৫০-৬০ জন সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে নামাজের সময় হলে সবাই নামাজে চলে যান। নামাজ শেষ হওয়ার পরপরই ২০০-২৫০ লোক মাজারে অনৈতিক কাজ হয় এমন অভিযোগ এনে হামলা চালায়। ঘণ্টাখানেকের মধ্যে মাজারটি গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, নকলা থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উত্তেজিত লোকজনকে অনেক চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। এ ব্যাপারে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্ব। একপক্ষ মাজার রাখবে। অপর পক্ষ রাখবে না। তারা জমি ভাগ করে নেবে। এ নিয়ে ঝামেলা শুরু হলে আসাদুজ্জামান কেনু মিয়া গং মাজার ভাঙচুর শুরু করেন। প্রতিরোধ করতে আসেন আবু হানিফা।’ তিনি বলেন, ‘এখানে পাবলিক কিংবা কোনো মুসল্লি এসে মাজার ভাঙেনি। কারা ভেঙেছে তা তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন