শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ – বর্ণমালা টেলিভিশন

শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪০ 133 ভিউ
বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও ফের বসন্তের ছোঁয়া তার জীবনে। প্রেমে পড়েছেন অভিনেতা। পাত্রী ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে ছিল আমিরের। বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি। আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে। এমনকি তারা থাকেন একই আবাসনে। যদিও একা থাকতে বড় ভয় পান। নিজেই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন, তার জীবনে সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন আমির। এ বার কি তবে তৃতীয় বার সংসারী হতে চলেছেন অভিনেতা? আভাস দিয়েছিলেন মাস কয়েক আগেই। সম্পর্কের বয়স ১৮ মাস। এর মধ্যেই গৌরীকে নিয়ে চিন্তাভাবনা অনেকটাই এগিয়ে ফেলেছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা। সেই কারণে আগেভাগে গৌরীকে প্রস্তুত করেছেন। একত্রবাস শুরু করে দিয়েছেন তারা। বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত তার নতুন প্রেমিকা। স্বাভাবিকভাবেই কানাঘুষা শুরু হয়েছে, তবে কি ফের বিয়ে করবেন আমির! যদিও তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের। মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে এসে তার তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না! যদিও একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন যে, তিনি একা থাকতে পারেন না। তার সঙ্গীর প্রয়োজন হয়। এছাড়াও আগের দুটো বিয়ে ব্যর্থ হওয়ায় এবার একটু বেশিই সাবধানী অভিনেতা। সরাসরি বিয়ে নাকচ না করলেও খানিকটা যে দোটানায় রয়েছেন, সেটাই বুঝিয়ে দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন