শিবগঞ্জে অসতর্কতায় বাবার সামনে অটো চাপায় মেয়ের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

শিবগঞ্জে অসতর্কতায় বাবার সামনে অটো চাপায় মেয়ের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:২০ 121 ভিউ
বগুড়ার শিবগঞ্জে মালয়েশিয়া প্রবাসী আবদুল কাইয়ুম বাবু অটোরিকশা চালু রেখে জমিতে গিয়েছিলেন আলু তুলতে। রিকশায় ছিল ছয় বছরের ছোট মেয়ে সামিয়া ও চার বছরের ছেলে বায়েজিদ। বায়েজিদ খেলার ছলে পিকআপে চাপ দিলে রিকশা রাস্তার পাশে তাল গাছে ধাক্কা দিয়ে উলটে যায়। এতে অটোতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা সামিয়া। আহত বায়েজিদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, নান্দুরা গ্রামের বাবু মালয়েশিয়া থেকে ৪ থেকে ৫ দিন আগে ছুটিতে বাড়ি এসেছেন। গ্রামের জমি থেকে বিক্রির জন্য আলু তোলা হয়েছে। বাবু ওই আলু বাড়িতে আনতে তার বাবার অটো চেয়ে নেন। সঙ্গে যাওয়ার জন্য জেদ করলে তিনি রিকশায় মেয়ে সামিয়া ও ছেলে বায়েজিদকে নেন। নিজেই অটো চালিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আলুখেতে যান। সেখানেই দুর্ঘটনাটি ঘটে। চোখের সামনে প্রিয় সন্তানের এমন মৃত্যুতে বাবু শোকে পাগলপ্রায় হয়ে যান। শিশুটির মৃত্যুর খবরে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের শোকের ছায়া নেমে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান