শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন – বর্ণমালা টেলিভিশন

শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৯:৫৬ 106 ভিউ
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বার শিগগিরই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, যদিও ইসরাইলের সুপ্রিম কোর্ট সম্প্রতি তাকে পদে বহাল থাকার নির্দেশ দিয়েছে। দেশটির চ্যানেল ১২ নিউজ সোমবার রাতে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে রোনেন বার তার ঘনিষ্ঠ কয়েকজনকে জানিয়েছেন, তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার মতে, তার পদ নিয়ে চলমান রাজনৈতিক ও আইনি বিতর্ক সংস্থার স্পর্শকাতর কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আস্থার সংকট দেখিয়ে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক শুরু হলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। আদালত একটি সাময়িক আদেশ দিয়ে তাকে দায়িত্বে বহাল থাকতে বলে এবং সরকারের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে ২০ এপ্রিলের মধ্যে এই সংকটের সমাধান করতে নির্দেশ দেয়। তবে চ্যানেল ১২-এর সূত্র অনুযায়ী, রোনেন বার আগামী সপ্তাহে আদালতে একটি আনুষ্ঠানিক মেমোরেন্ডাম জমা দেবেন, যেখানে তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত এবং কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করবেন। এদিকে, বিরোধীরা নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করে বলছেন, রোনেন বার ও শিন বেত বর্তমানে এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন, যারা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সময় কাতারের হয়ে লবিং করতেন বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বারকে সরানোর চেষ্টা স্বার্থসংঘাতের শামিল বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৭ অক্টোবর ২০২৩ সালের নিরাপত্তা ব্যর্থতার জন্য শিন বেতকে দায়ী করে নিজের দায় এড়াতে চাইছেন। ওইদিন হামাসের চমকে দেওয়া হামলায় ইসরাইল ব্যাপক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছিল, যা গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছিল। বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের নিরাপত্তা সংস্থা, বিচার বিভাগ এবং রাজনীতির মধ্যে চলমান সংঘাত দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিচালনায় নতুন সংকট তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের