শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ – বর্ণমালা টেলিভিশন

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ১১:০১ 136 ভিউ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি ও ব্যবহার নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম এবং সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা দুই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব পণ্য শনাক্ত করে তাদের আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। বিমানের দুজন যাত্রী হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ থেকে ৯২০ পিস ডিউ ক্রিম ও ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট জব্দ করা হয়েছে। দুটি পণ্যের বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। পণ্যগুলো জব্দের পাশাপাশি দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন থাকায় পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারি ডিউ ক্রিম বাংলাদেশে আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চোরাচালানকৃত বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান