শাহবাজ-নওয়াজ বৈঠক : উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে জোর দিলেন নওয়াজ শরিফ – বর্ণমালা টেলিভিশন

শাহবাজ-নওয়াজ বৈঠক : উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে জোর দিলেন নওয়াজ শরিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:২০ 100 ভিউ
পহেলগাঁও এলাকায় বন্দুক হামলার পর ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিতের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফকে অবহিত করেছেন। জাটি উমরায় পারিবারিক বাসভবনে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ, যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও উপস্থিত ছিলেন। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বৈঠকে প্রধানমন্ত্রী তার বড় ভাইকে জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো আগ্রাসনের জবাব আরও শক্তভাবে দেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। শাহবাজ শরিফ নওয়াজকে বলেন, পহেলগাঁও চালানো হামলাটি ছিল ভারতের আরেকটি মিথ্যা অপারেশন (ফলস ফ্ল্যাগ) যার উদ্দেশ্য ছিল অঞ্চলকে অস্থিতিশীল করা। তিনি বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তে আইডব্লিউটি স্থগিত হওয়ায় অঞ্চলে যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। পিএমএল-এন সূত্রে জানা গেছে, নওয়াজ শরিফ তার সরকারকে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে শান্তি পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছেন। সূত্রটি জানায়, নওয়াজ কোনো আক্রমণাত্মক অবস্থান নেওয়ার পক্ষে নন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে প্রস্তাব দিয়েছেন, পহেগাম হামলার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্র, ইরান, চীন, রাশিয়া ও ব্রিটেনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের। তিনি বলেন, যদি এমন কমিশন গঠন করা হয়, তাহলে পাকিস্তান বিশ্ববাসীর সামনে প্রকৃত তথ্য উপস্থাপন করবে। তিনি সতর্ক করে দেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বিশ্ব স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পরিস্থিতির প্রতি মনোযোগী হওয়া। খাজা আসিফ বলেন,"আমরা জানি এটি একটি মিথ্যা হামলার অভিযান, তারপরও আমরা যে কোনো ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি ভারত কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তারা আমাদের প্রস্তুতির নজির দেখবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল