লোহাগাড়ায় লাঠির আঘাতে চাচার মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

লোহাগাড়ায় লাঠির আঘাতে চাচার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪০ 141 ভিউ
চট্টগ্রামের লোহাগাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত মাহমুদুল হকের বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করলে মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন। এ সময় লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয়পক্ষকে পরামর্শ দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসতেই নিহতের ভাতিজা মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচা মাহমুদুল হককে আঘাত করে। চাচা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে বাড়ির দিকে আসার মুহূর্তে মাটিতে ঢলে পড়ে মারা যান। এরপর স্বজনরা মাহমুদুল হককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার আগে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।’ লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ থানায় এখনও আনা হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা