রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন – বর্ণমালা টেলিভিশন

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৫ | ৮:২২ 116 ভিউ
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ইউরোপের দেশ তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশ এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন। দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধিদলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান জানান, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আমরা আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে চাই। তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে কাজ করতে চায় দিয়ানাত ফাউন্ডেশন। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা প্রত্যাশা করেন। উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে দেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে অনুরোধ জানান তিনি। সাক্ষাৎকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী, তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের