রোহিঙ্গাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা জরুরি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ মার্চ, ২০২৫
১০:৩৪ পূর্বাহ্ণ
153 ভিউ

রোহিঙ্গাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা জরুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৩৪ 153 ভিউ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। গতকাল ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গুতেরেস বলেন, মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমন্বিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক মহল এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়। প্রথমত, সহিংসতা বন্ধ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। এ ধরনের ব্যবস্থা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনকেও সহজ করবে। তিনি আরও বলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা জরুরি, যাতে সেখানে রোহিঙ্গাদের ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করেন গুতেরেস। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি বাস্তবায়নের জন্য যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ