রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার – বর্ণমালা টেলিভিশন

রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১১:০৫ 108 ভিউ
গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটি চীনের সাহায্য চেয়েছিল। যদিও পরবর্তীতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সেই বক্তব্য থেকে সরে আসেন। এবার জামায়াতে ইসলামীর প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে, জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে। জামায়াত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করেছে বলেও অভিযাগ করেছে তারা। ইরাবতি এছাড়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা। তারা বলেছে, মিয়ানমার বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে। রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছেন। মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে, মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তারা বলেছে, এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার। এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা। জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে, রাখাইনে জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প