রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার – বর্ণমালা টেলিভিশন

রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:৩৩ 175 ভিউ
স্পেনের এক রেস্তোরাঁয় ইসরায়েলি পর্যটকরা খেতে এসেছেন বুঝতে পেরে তাদেরকে বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও অনুযায়ী, স্পেনে এক রেস্টুরেন্টের ম্যানেজার একদল ইসরায়েলিকে রেস্টুরেন্ট থেকে বের করে দেন। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। কেউ বলছেন ঘটনাটি ভিগো শহরে ঘটেছে, আবার কেউ বলছেন মালাগায়। ম্যানেজার যখন বুঝতে পারেন যে পর্যটকরা ইসরায়েলি, তখন ভিডিওতে দেখা যায় তিনি তাদের ওপর চিৎকার করছেন, গালিগালাজ করছেন এবং গাজায় ‘গণহত্যা’ সমর্থনের অভিযোগ করছেন। তিনি ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ বলেও স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, ওই ইসরায়েলি পর্যটকরা পানীয় অর্ডার দিয়েছিলেন, তারপরই তাদের বের করে দেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের