রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে গঠনমূলক সংলাপে বসতে কিয়েভ ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ – বর্ণমালা টেলিভিশন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে গঠনমূলক সংলাপে বসতে কিয়েভ ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৩১ 135 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে কিয়েভ ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’। শনিবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জেলেনস্কি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধের প্রথম দিক থেকেই ইউক্রেন শান্তির চেষ্টা করে আসছে। বাস্তবসম্মত প্রস্তাবগুলো আলোচনা টেবিলে রয়েছে। দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নেওয়াই এখন মূল বিষয়। ’ জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে সৌদি আরব সফর করবেন এবং সোমবার (১০ মার্চ) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর, ইউক্রেনের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা মঙ্গলবার (১১ মার্চ) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে থাকবেন। তিনি বলেন,‘আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং একমত হতে পারব। ’ ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্যরা হলেন- দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি রাশিয়ার সঙ্গে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে একটি কাঠামো চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে আলোচনা করছেন এবং আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় আলোচনার জন্য মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে রিয়াদে একটি বৈঠক হয়। তবে ইউক্রেনকে সেই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি, যা কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা