যে নারীর সাহসী নেতৃত্বে পাল্টে গেল বৈশ্বিক অটোমোবাইল শিল্প – বর্ণমালা টেলিভিশন

যে নারীর সাহসী নেতৃত্বে পাল্টে গেল বৈশ্বিক অটোমোবাইল শিল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ April, ২০২৫ | ১১:০৭ 227 ভিউ
জেনারেল মোটরস (জিএম)-এর প্রথম নারী সিইও হিসাবে ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেন মেরি বারা। তার নেতৃত্বেই বিগত এক দশকে জিএম শুধু একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং প্রযুক্তি ও উদ্ভাবনে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বারা জিএম-এর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি সিইওদের একজন, যিনি কোম্পানিকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিগত বছরগুলোতে বৈশ্বিক বাজারে জটিল পরিস্থিতি মোকাবিলার পরও জিএম ওয়াল স্ট্রিটের মুনাফা ও রাজস্ব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যদিও ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে চীনের প্রতিযোগিতামূলক বাজারে ৩ বিলিয়ন ডলার লোকসান করেছে কোম্পানিটি, তবুও এই সময়ে বারা জিএম-এর দৃঢ় অবস্থান নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে জিএম-এর নতুন অধ্যায় শুরু হয় বারার হাত ধরেই। যদিও ৪০,০০০-এর নিচে ইলেকট্রিক ভেহিক্যাল বিক্রি করা লাভজনক নয় বলে তিনি স্বীকার করেন, তবুও তিনি এই দামে গাড়ি এনে বাজারে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে ব্যাটারি প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এই খাতে লাভের আশা করছে জিএম। অটোনোমাস রোবোট্যাক্সি প্রকল্প ক্রুজ ছিল জিএম-এর আরেকটি সাহসী পদক্ষেপ, যার পেছনে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলেও, একটি দুর্ঘটনার পর প্রকল্পটি বন্ধ করে দিতে হয়। তবে প্রযুক্তি ও কর্মীদের জিএম-এর মূল সিস্টেমে একীভূত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের জন্য কৌশল পুনর্গঠন করছে। বর্তমানে ইভি উৎপাদন লক্ষ্য হ্রাস ও হাইব্রিড গাড়ির দিকে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়ে বারা আবারও প্রমাণ করেছেন, কৌশলগত সিদ্ধান্ত নিতে তিনি কখনো পিছিয়ে থাকেন না। বিপুল প্রযুক্তি বিনিয়োগ, বাজার পুনর্গঠন এবং নেতৃত্বের প্রজ্ঞায় মেরি বারা আজকের অটোমোবাইল শিল্পে এক বৈপ্লবিক নাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী