যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা – বর্ণমালা টেলিভিশন

যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৬ 207 ভিউ
নব্বইয়ের দশকের জনপ্রিয় শিশুশিল্পী থেকে বলিউডের পর্দায় এক নিজস্ব পরিচয় গড়ে তোলা এই পথচলাটাই যেন ফাতিমা সানা শেখের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচায়ক। ‘দঙ্গল’ ছবিতে গীতা চরিত্রে নজরকাড়া অভিনয়ের পর থেকেই ফাতিমা বারবার প্রমাণ করে দিয়েছেন, তিনি কেবল গ্ল্যামারের ভরসায় নয়; বরং অভিনয়ের গভীরতা দ্বারা বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। বর্তমানে এই অভিনেত্রী অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ এবং নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’-এর সাফল্য উপভোগ করছেন। কিন্তু এই সাফল্যের মধ্যে হঠাৎ করেই তিনি তুলে ধরলেন তার অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘একবার এক ব্যক্তি অশ্লীল ও আপত্তিকরভাবে আমায় স্পর্শ করেছিল। আর আমিও পরে তাকে আঘাত করেছিলাম। কিন্তু ওই ব্যক্তির পাল্টা আঘাতে আমি প্রায় পড়েই গিয়েছিলাম। আসলে আমায় অশ্লীলভাবে স্পর্শ করার জন্যই আমি আঘাতটা করেছিলাম। কিন্তু এতে সে রাগ হয়ে উল্টো আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে, আমি পড়েই গিয়েছিলাম।’ অভিনেত্রী আরও বলেন, ‘ওই ঘটনার পর থেকে আমি আরও একটু সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি অনুভব করেছিলাম যে, এ ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করতে হয়, সে বিষয়টাও আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু এখানে মজাটা একবার দেখুন, আমাদের সঙ্গেই কোনো ভুল হয়েছে আর আমাদেরই প্রতিক্রিয়া প্রকাশ ভেবে করতে হয়।‘ চলতি জুলাই মাসেই ফাতিমার দুটি রোমান্টিক ছবি মুক্তি পেয়েছে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ আর নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’। চরম ব্যস্ততার মধ্যেও নিজের ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই ‘দঙ্গল’ তারকা। এদিকে বি-টাউন জুড়ে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এ বিষয়ে ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার প্রিভিউয়ের সময় এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ফতিমা সানা শেখ। এ সময় প্রেম ও সম্পর্ক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রেমের সম্পর্কে সাম্যের বিষয়টি তখনই আসবে, যখন দুটি মানুষ একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করবেন। শুধু তাই নয়, তারা একে অন্যের কথা শুনবেন এবং সেটা কখনোই অস্বীকার করবেন না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে