যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:০২ 113 ভিউ
কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এ হামলা। বৃহস্পতিবার (১৫ মে) চিকিৎসকদের বরাতে দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশ কিছু স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকটি জায়গায় হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজির বলছে, জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের লাশ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন। ধসে পড়া কংক্রিটের স্ল্যাব ভেঙে ফেলা হচ্ছে। মধ্যগাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযুম বলেন, ইসরাইল পরিকল্পিত এবং তীব্রতর সামরিক বিমান অভিযান চালাচ্ছে। এই হামলা হচ্ছে আবাসিক বাড়িগুলোকে লক্ষ্য করে, যাতে পরিবারগুলোকে এই এলাকাগুলো ছেড়ে অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য হন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত নাটকীয় বাস্তবতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজার শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে যে মানবিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তার তীব্রতা তুলে ধরে এ হামলা। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি বোমাবর্ষণের এক সংক্ষিপ্ত বিরতির পর ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারের মুক্তি দেওয়া হয়। এর পরই কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধিদল দোহায় আছেন। এ অবস্থাতেই এই হামলা চালাচ্ছে ইসরাইল। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ আল বলেন, যুদ্ধবিরতি আলোচনায় সকল ক্ষেত্রেই দুর্দান্ত অগ্রগতি হচ্ছে। যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজায় সাহায্য প্রবেশ পুনরায় শুরু করা নিয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে। বিস্তারিত কিছু না জানিয়ে উইটকফ বলেন, তিনি আশা করেন শিগগিরই একটি ইতিবাচক ঘোষণা আসবে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার পুনর্ব্যক্ত করেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন নিহত হয়েছেন। ইসরাইলি হামলা গাজার বেশিরভাগ স্থান ধ্বংস করে দিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত হয়েছেনে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান