যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ৬:৫৯ 213 ভিউ
ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউদের এই শীর্ষ নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এক গণমাধ্যমে তিনি বলেছেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’ তিনি আরও বলেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।’ এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’ উল্লেখ্য, শাকিব খানের দুই ছেলে। অপু বিশ্বাসের সঙ্গে তার প্রথম সন্তান আব্রাম খান জয়, আর শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। আব্রাম জন্ম নেয় ২০১৬ সালে কলকাতায়, আর শেহজাদ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন