যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৪:০৪ 68 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়েছে বেলিজ সরকার। মধ্য আমেরিকার দেশটির সরকার সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বেলিজ সরকার তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। ওই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের আবেদন বিবেচনা করার সময় অস্থায়ীভাবে বেলিজে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে আশ্রয় নিতে পারবে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর সংখ্যা আইনি বা অবৈধ উভয় মিলিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার ১৫.৮ শতাংশের রেকর্ড। তবে পরে সংখ্যা কমতে শুরু করেছে। মেক্সিকোর পর সবচেয়ে বেশি এসেছে গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস ও ভারত থেকে। ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া, নিকারাগুয়া, ইকুয়েডর, ইউক্রেন ও পেরু থেকেও মাত্র দুই বছরে সংখ্যাটি দ্বিগুণের বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তালিকার শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল