যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ৬:০৫ 66 ভিউ
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পর এবার ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ বুধবার এ-সংক্রান্ত চুক্তি সইয়ের কথা। বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এই চুক্তি সই অনুষ্ঠান হবে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে কত অর্থ খরচ হবে, এ তথ্য প্রকাশ করেনি বিমান বা এয়ারবাস। কত বছরে এই উড়োজাহাজগুলো বাংলাদেশে আসবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর সবই বোয়িংয়ের তৈরি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩৫টি উড়োজাহাজ আসার পর এই সংখ্যা হবে ৫৪। এত উড়োজাহাজ বাংলাদেশের প্রয়োজন আছে কিনা এ প্রশ্নও উঠেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপে পড়ে বাংলাদেশ এসব উড়োজাহাজ কিনছে বলে সমালোচনা রয়েছে। ক্রীড়া সংবাদ তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফ্লিট এক্সপ্যানশন প্ল্যান ২০২৬-২০৩৫’ অনুযায়ী ২০৩৫ সালে সংস্থাটির বহরে মোট ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে উড়োজাহাজ কেনার চুক্তি করা হচ্ছে। বাংলাদেশ বিমান পরিবহনের হাব হতে চায়। এ লক্ষ্য পূরণেই উড়োজাহাজ কিনতে হচ্ছে। বাংলাদেশ শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ ব্যবহার করছে। ইউরোপের দেশগুলো ২০২৩ সাল থেকে বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে একই প্রস্তাব দেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার আলোচনা অনেক দূর এগিয়ে নেয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময়ে ইউরোপের উড়োজাহাজ কেনার আলোচনা অনেকটাই আড়ালে চলে যায়। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কাছে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব করেন। ভ্রমণ গাইড যুক্তরাষ্ট্র ২০২৫ সালে সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। এ শুল্ক কমাতে দেশটি থেকে আমদানি বৃদ্ধির শর্ত দেয়। তাই অন্তর্বর্তী সরকারের সময় বোয়িংয়ের উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। বিএনপি সরকারও তা অব্যাহত রাখে। ১৪টি উড়োজাহাজ কিনতে গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে বিমান। চুক্তি অনুযায়ী ২০৩১ থেকে পাঁচ বছরে ১৪টি উড়োজাহাজ কেনা হবে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার কোটি টাকায়। ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর গত আগস্টে জানান, বাংলাদেশ বোয়িংয়ের তৈরি আরও কিছু উড়োজাহাজ কিনবে। এ জন্য গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। গত ৬ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে বোয়িং-এয়ারবাস দ্বৈরথে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চান। তিনি বলেন, বোয়িংয়ের পাশাপাশি ইউরোপের এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি বাংলাদেশের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এয়ারবাসের একটি অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক অফার রয়েছে। তখনই বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, শুধু বোয়িং নয়, এয়ারবাসের তৈরি উড়োজাহাজও কিনবে বাংলাদেশ। সরকারি সেবা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় ২৩ সেপ্টেম্বর আরও ১১ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এতে ব্যয় হবে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। সব মিলিয়ে ২৫টি বিমান কেনায় ব্যয় হবে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৭৮ হাজার কোটি টাকা। তবে মন্ত্রী বলছেন, এতে আর্থিক চাপ তৈরি হবে না। তাঁর ভাষ্য, পুরো টাকা এখনই পরিশোধ করতে হবে না; প্রতিটি উড়োজাহাজ যখন সরবরাহ করা হবে, তখন ধাপে ধাপে এর মূল্য পরিশোধ করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের