যশোর হাসপাতাল টয়লেটে প্রসূতির সন্তান প্রসব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ June, ২০২৫
১১:৪৫ am
259 ভিউ

আরও খবর

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা

পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?

দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা

মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম

ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?

যশোর হাসপাতাল টয়লেটে প্রসূতির সন্তান প্রসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ June, ২০২৫ | ১১:৪৫ 259 ভিউ
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের টয়লেটে বৃহস্পতিবার গভীর রাতে এক প্রসূতি সন্তান প্রসব করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় তিনি সন্তানের নাড়ি ছেঁড়া ও পরিষ্কার শুরু করেন। নবজাতকের কান্নায় বিষয়টি জানাজানি হয়। পরে উদ্ধার করে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে প্রসূতি ওয়ার্ডে পাঠানো হয়েছে। নবজাতককে শিশু ওয়ার্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে অন্তঃসত্ত্বা কেন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হলেন, আর টয়লেটে কেন সন্তান প্রসব হলো-এমন প্রশ্নে চাঞ্চল্য তৈরি হয়েছে। চিকিৎসক ও নার্সরা বলছেন, তথ্য গোপন করে পেটে ব্যথার কথা বলে ওই নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বিষয়টি খতিয়ে দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি ওই নারীর নাম রত্না বিশ্বাস। তিনি বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা রমেশ বিশ্বাসের স্ত্রী। এই দম্পতির ১০ বছর বয়সি এক মেয়ে এবং আড়াই বছর বয়সি এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যশোর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা রত্না রানী। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হাসপাতালের টয়লেটে যান। টয়লেটের ভেতরেই ওই নারী কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই সন্তান প্রসব করেন। শুধু বাচ্চা প্রসবই নয়, এরপর নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করেন সদ্য ভূমিষ্ঠ ছেলে শিশুটিকে। এরপর নিজেই টয়লেটের ওয়াশরুমে থাকা বদনার পানি দিয়ে নবজাতকের শরীর পরিষ্কার করছিলেন। নবজাতক ও প্রসূতি এখন শঙ্কামুক্ত। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, অবজারভেশন ওয়ার্ডে শিশুটিকে হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের দুই নার্সিং শিক্ষার্থী দেখভাল করছেন। ফুটফুটে নবজাতকটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। স্বাভাবিক বাচ্চাদের মতো পা উঠিয়ে খেলাও করছে। দায়িত্বে থাকা নার্স রিনা সরকার বলেন, বাচ্চাটির ওজন আড়াই কেজি, যা স্বাভাবিক ও সুস্থ বাচ্চা। এদিকে তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি, টয়লেটে বাচ্চা প্রসব করলেও কাউকে না ডাকা-এসব নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। হাসপাতালের কেউ কেউ বলছেন, আগে দুটি বাচ্চা থাকার পরও এ বাচ্চাটি নিতে চাইছিল না হতদরিদ্র এই পরিবার। তাই গর্ভবতী থাকলেও হাসপাতালে ভর্তি হন সাধারণ রোগী হিসাবে। পরে টয়লেটে বাচ্চা প্রসব করে বাচ্চাটিকে পানিতে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করছিলেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। হাসপাতালের লেবার ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা চলছে প্রসূতি রত্না বিশ্বাসের। তিনি বলেন, কীভাবে সন্তান প্রসব হলো বুঝতে পারছি না। তবে গর্ভবতী, সেটা সবাই জানত। তিনি বলেন, নিজের সন্তানকে কেন মারতে চাইব। রমেশ বিশ্বাস জানান, রত্না দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত বলেন, ঘটনাটি নিয়ে নানা রহস্যের জন্ম দিয়েছে। প্রসূতি মানসিকভাবে অসুস্থ। শনিবার হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরতদের সঙ্গে বসা হবে। তখন বিষয়টি পরিষ্কার হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা