যশোরে ৬ মামলার আসামির ‘চোখ তুলে নেওয়ার’ চেষ্টা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫
৯:৫১ পূর্বাহ্ণ
173 ভিউ

যশোরে ৬ মামলার আসামির ‘চোখ তুলে নেওয়ার’ চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫১ 173 ভিউ
যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় সোমবার রাতে সম্রাট হোসেন (২৫) নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আর যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, সম্রাট মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬ মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে। সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন অভিযোগ করেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ওই জমি দখলে গেলে সোমবার রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, সম্রাটের বাম চোখের চারিপাশে পাঁচটি ছুরিকাহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ