নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না
নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের
কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা
যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত
টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুশাবেনু এলাকার বালুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রাকের হেলপার আলমগীল টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার নিহত আলী মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বালুর ঘাটে পাঁচটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় লাইট বন্ধ করে সামনের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে আলমগীর প্রাণ হারান। লাইট বন্ধ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা। কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।’
