মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০১ 140 ভিউ
রাজধানীর গুলিস্তানে ছিনতাই ১৩৬টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতাররা হলেন-উজ্জল, সোহাগ, সিয়াম, আব্দুল্লাহ আল নোমান ও জাহিদুল ইসলাম। সোমবার গুলিস্তানের নগরভবনের সামনে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকশ দল এ অভিযান চালায়। গ্রেফতাররা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকা থেকে মো. কাউছার নামের একজনকে ৫০টি ছিনতাই মোবাইল ফোনসহ গ্রেফতার করে সিটিটিসি। এ ঘটনায় ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবারের অভিযানে মোবাইল ফোন উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। পল্টনে লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ : রাজধানীর পল্টন এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেনÑসাগর, আল আমিন হাওলাদার ও বাবু মাতব্বর। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল নোট রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রি করে আসছিল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় আকারে জাল নোট ছড়ানোর পরিকল্পনা করছিল তারা। রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল, পটুয়াখালীর দশমিনা ও শ্যামপুর থানায় চারটি মামলা রয়েছে। বাবু মাতব্বরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে টঙ্গী পূর্ব থানায়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প