মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম – বর্ণমালা টেলিভিশন

মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ৯:৩৭ 87 ভিউ
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এক তরুণী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহাম্মদ দেশের হয়ে এবারের আসরে প্রতিনিধিত্ব করবেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে শতাধিক আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সম্প্রতি মরিয়ম মিস ইউনিভার্স ইউএই ২০২৫-এর খেতাব অর্জন করেছেন। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি আমিরাতের হয়ে মঞ্চে উঠবেন। ফ্যাশন বিষয়ে পড়াশোনা করছেন মরিয়ম। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি সেইসব নারীর কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী ও কৌতূহলী। মিস ইউনিভার্স ইউএই কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়— এটি অনুপ্রেরণা, দায়িত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক।” অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন মরিয়ম। বর্তমানে ইএসএমওডি দুবাই-এ ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করছেন। পড়াশোনা, শিল্পচর্চা ও সামাজিক সচেতনতার সমন্বয় ঘটাতে আগ্রহী তিনি। তাঁর লক্ষ্য দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা। টেকসই ফ্যাশন নকশায় দক্ষ মরিয়ম ইতোমধ্যে ‘রামাদান আমান’ ও ‘দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভ’-এর মতো দাতব্য উদ্যোগে কাজ করেছেন। এছাড়া আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে গড়া তাঁর আগ্রহও অনন্য। বাজপাখি শিকার বা উট চালানোর ঐতিহ্য থেকে শুরু করে টেকসই ফ্যাশন ও বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ে তিনি তুলে ধরেছেন আরব আমিরাতের বহুমাত্রিক সংস্কৃতি। সৌন্দর্য ও দৃঢ়তার মিশেলে মরিয়ম দেশের মূল্যবোধের এক গর্বিত প্রতীক হয়ে উঠেছেন। নিজের যাত্রা সম্পর্কে মরিয়মের প্রত্যাশা, “আমি চাই আমিরাতের নতুন প্রজন্মের নারীরা আমার মাধ্যমে অনুপ্রেরণা পাক। আমি বিশ্বের সামনে তুলে ধরতে চাই আমাদের দেশের ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের গল্প।” মিস ইউনিভার্স ইউএই-এর জাতীয় পরিচালক পপি ক্যাপেলা মরিয়মকে বিজয়ী ঘোষণা করে বলেন, “মরিয়ম তাঁর বাগ্মিতা, দৃষ্টিভঙ্গি এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ক্ষমতায়ন ও বৈশ্বিক দৃষ্টিসম্পন্ন মনোভাবের মাধ্যমে নিজেকে সবার থেকে আলাদা করে তুলেছেন।” সূত্র: খালিজ টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী