মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন-গুলি – বর্ণমালা টেলিভিশন

মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন-গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৪:০৬ 77 ভিউ
রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তার আগে বাসের যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, পরিবহনের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাস আটক করে তিন ব্যক্তি। ২ জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়। এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফলে এক পক্ষ অন্যপক্ষের বাসে হামলা চালিয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর তাকে ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়া হয়। এসময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এক পর্যায়ে বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্ট রয়েছে বলে দাবি করেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে