মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : নোয়াখালীতে এনসিপি ও শিক্ষার্থীদের বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : নোয়াখালীতে এনসিপি ও শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:০২ 80 ভিউ
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা এনসিপির সংগঠক হোসাইন আহমেদ গালিব, তানভীরুল ইসলাম, আবু সুফিয়ান, নুর হোসাইন, খোরশেদ আলম, রাহাত, সাংবাদিক মামুন, মাহমুদুল হাসান রাফিসহ অন্যান্য নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী