‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর – বর্ণমালা টেলিভিশন

‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪৩ 101 ভিউ
বিশ্ব মা দিবস (১১ মে) উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মা পদকে ভূষিত হবেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনায় রাজধানীর একটি ভেন্যুতে এই আয়োজন অনুষ্ঠিত হবে ১১ মে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক অভি মঈনুদ্দীন। তিনি জানিয়েছেন, নাটক ও সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য ডলি জহুরকে এ পদকে ভূষিত করা হচ্ছে। ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। এজন্য পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। যারা আমাকে এ পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হচ্ছে। এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্য এ পদক পেয়েছেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি