মামলার আসামি পেলেন চেয়ারম্যানের দায়িত্ব – বর্ণমালা টেলিভিশন

মামলার আসামি পেলেন চেয়ারম্যানের দায়িত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫৮ 119 ভিউ
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার আসামি সৈয়দ হোসেনকে দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তথ্য গোপন করে প্যানেল চেয়ারম্যান হিসাবে ২ নাম্বারে থাকা সৈয়দ হোসেন ১ নাম্বারে থাকা মোহাম্মদ মিয়াকে ডিঙিয়ে ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব বাগিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও নৈরাজ্য সৃষ্টি করে চেয়ারম্যান পদ বাগিয়ে নিয়েছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন। ৫ আগস্টের পর হেলাল উদ্দিন পালিয়ে গেলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়া। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকেও চিঠিতে তাকে ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এর কিছু দিন না যেতেই অদৃশ্য কারণে ২২ মে জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত অফিস আদেশে ২ নাম্বারে থাকা সৈয়দ হোসেনকে পরিষদের প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এ অবস্থায় বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বরাবরে পুনঃবহালের আবেদন করেছেন। এ বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে